ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দাবি ইনকিলাব মঞ্চের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ চার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে এক বিবৃতির মাধ্যমে এ দাবি জানায় সংগঠনটি। ইনকিলাব মঞ্চের চারটি দাবি হলো—খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে, বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে, ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে ও সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স এর মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারী ব্যক্তিরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। তারা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। বেলা দুইটার পর ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় বন্ধ করে দেয়। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দাবি ইনকিলাব মঞ্চের

আপডেট সময় : ০৩:১৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫