ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জোটে যোগ দিচ্ছে এনসিপি : মামুনুল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যোগ দিচ্ছে বলে নিশ্চিত করেছেন জোটটির শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমাদান শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মামুনুল হক বলেন, ‘জুলাই বিপ্লবে অংশীজন দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আসন সমঝোতার মাধ্যমে জোটভিত্তিক ভোটে অংশ নিচ্ছি। জোটে খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ অন্যান্য দল থাকবে।’

তবে কতটি দল থাকবে সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা এখনো ঠিক হয়নি। বিকেলে আমাদের সংবাদ সম্মেলনে জানানো হবে।’ জোটে আপনারা কতটি আসন দাবি করেছেন—এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘সেটা এই মুহূর্তে বলছি না, প্রক্রিয়াধীন আছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জোটে যোগ দিচ্ছে এনসিপি : মামুনুল হক

আপডেট সময় : ১১:৪৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫