ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
  ৩৯.৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জামায়াত আমির: সোচ্চার-এর জরিপ তারেক রহমান-খালিদুজ্জামানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস: সোচ্চার-এর জরিপ বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের আন্দোলনে পুলিশি হামলায় মহিলা জামায়াতের নিন্দা বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু হাদি হত্যার তদন্তে রোববার জাতিসঙ্ঘে চিঠি দেবে সরকার ঢাকার ভোট কখনো কেনা যায় না, ১২ তারিখ প্রমাণ হবে: সালাম ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াতের সঙ্গে ঐক্যে সরকার গঠন করবে না বিএনপি: রয়টার্সকে তারেক রহমান জুলাই বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই ছিল ছাত্রশিবির: ডা. জাহাঙ্গীর

সবাই মিলে একটি ভালো নির্বাচন করতে চাই: জামায়াত আমির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সবাই মিলে আমরা একটি ভালো নির্বাচন করতে চাই। আমরা মূলত একটি নির্বাচনি সমঝোতা করেছি। রোববার বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় জামায়াত আমির জানান, এনসিপি ও এলডিপিকে নিয়ে জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় নির্বাচনি সমঝোতার জোটের আত্মপ্রকাশ হয়েছে।

জামায়াত আমির বলেন, আরো অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও তাদের জোটে যুক্ত করা যায়নি। জোটের সমঝোতা চূড়ান্ত হয়েছে। আসন সমঝোতা প্রায় শেষ হয়েছে। মনোনয়ন পত্র দাখিলের পর আসন বন্টন চূড়ান্ত হবে। ন্যায্যতার ভিত্তিতে আসন তুলে দেয়া হবে।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সম্মেলনে উপস্থিত ছিলেন কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিশের আহমদ আব্দুল বাছেত, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ ৮ দলের শীর্ষ নেতারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরো দুটি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, দলগুলো হলো এলডিপি ও এনসিপি। আগে থেকে জোটে থাকা আট দল হলো– বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সবাই মিলে একটি ভালো নির্বাচন করতে চাই: জামায়াত আমির

আপডেট সময় : ১১:৪৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫