ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

স্মৃতিসৌধের কর্মসূচি শেষে মধ্য রাতে বাসায় ফিরলেন তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বাবার কবর জিয়ারত এবং জাতীয় স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১২টার কিছু আগে বাসায় ফিরেন।

এর আগে দুপুরে বাসা থেকে বের হয়ে শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং দলীয় নেতাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান। সন্ধ্যার পর তিনি ঢাকার অদূরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সবার উদ্দেশে তিনি বক্তব্য দেন।

এ সময় তিনি বলেন, ‘রাস্তায় জনস্রোতের কারণে এখানে পৌঁছাতে দেরি হয়েছে। এত সময় সবাই অপেক্ষা করেছেন—এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ রাত ১০টা ২০ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং রাত ১০টা ৩৫ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন। এরপর রাত ১০টা ৩৭ মিনিটে গাড়িতে বসেই তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। রাত ১০টা ৪০ মিনিটে তিনি গুলশান এভিনিউয়ে অবস্থিত তার ১৯৬ নম্বর বাসভবনের উদ্দেশে রওনা হন।

শেষে রাত ১১টা ৫২ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বাসভবনে পৌঁছান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্মৃতিসৌধের কর্মসূচি শেষে মধ্য রাতে বাসায় ফিরলেন তারেক রহমান

আপডেট সময় : ০৩:১৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫