ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ‘শহীদ ওসমান হাদি সড়ক’ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: শহীদ ওসমান হাদির স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে কিশোরগঞ্জে তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা দোয়া ও উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া বিশ্বরোড-সংলগ্ন সাইনবোর্ড মোড় এলাকায় কিশোরগঞ্জবাসী ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তখন হাদির আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের নানা দিক স্মরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের রশিদাবাদ ইউনিয়নে নবনির্মিত একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘শহীদ ওসমান হাদি সড়ক’। এ সময় কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রনেতা আশিকুজ্জামান আশিকসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিশোরগঞ্জে ‘শহীদ ওসমান হাদি সড়ক’ উদ্বোধন

আপডেট সময় : ০৩:৪৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫