ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত ডা. হাসানুজ্জামান হাসুর আম্মার ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে জমকালো আয়োজনে পালিত হচ্ছে জ্বাশনে জুলুশ নতুন সদস্য সংগ্রহ করতে যাচ্ছে রোমো হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১২৩২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন:  প্রার্থী হচ্ছেন যে ৩ জন অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

চীনা দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্সের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: চীনা দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স ড. লিও ইউয়ানের আমন্ত্রনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানী ঢাকায় দূতাবাসটিতে অনুষ্ঠিত বৈঠকে ইসলামী আন্দোলনের পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। বৈঠকে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের পক্ষ থেকে চীন-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তিতে চীনের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানানো হয়।

বৈঠকে রাজনীতি, আগামীর জাতীয় নির্বাচন, দেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। আগামী নির্বাচন অবাদ সুষ্ঠু নিরপেক্ষ হবার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন। ড. লিও ইসলামী আন্দোলন বাংলাদেশের উর্ধতন দায়িত্বশীলদের নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্বারোপ করেন এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গুরুত্বারোপ করেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্মমহাসিচব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী ছাত্র আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মুহাম্মদ রাজন সিকদার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চীনা দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্সের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক

আপডেট সময় : ০৩:০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫