ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের   

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, ‘‘বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা যদি সেই পরিস্থিতি মোকাবিলা করতে না পারি তাহলে জুলাই ব্যর্থ হবে। সেটি আমরা হতে দেব না।’

এ সময় তিনি আগামী ২৫ তারিখের পর বাংলাদেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করার কথা জানান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে ও খুনিদের বিচার নিশ্চিত করতে ‘শহীদি শপথ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘‘গুলি শুধু ওসমান হাদির মাথায় করা হয়নি। তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে। আমাদের প্রত্যেককে যদি মেরে ফেলা হয়, তাহলেও বাংলার জমিনে যদি একজন জীবিত থাকে, সে ইনসাফ কায়েম করে যাবে। সরকার যদি আমাদের হুমকি মনে করে তাহলে বলতে চাই, সরকার বাংলাদেশের শত্রু, বাংলাদেশে ইনসাফ কায়েমের শত্রু।’

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ‘‘মৃত্যুর আগে তিনি (ওসমান হাদি) বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের কথা বলে গেছেন। আমাদের লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমরা বারবার রক্ত দেব। বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দিতে হয় দেব, আর রক্ত যদি নেওয়া লাগে নেব। রক্তের বদলা রক্ত হয়, রক্তের বদলা সুশীলতা হয় না। আমরা শহীদ ওসমান হাদির রক্তের সঙ্গে বেঈমানি করবো না।’

ওসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না উল্লেখ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, ‘‘তার জানাজায় ১৫ লাখ মানুষ অংশ নিয়েছেন। তখন আমরা যদি বলতাম শহীদের রক্তের বদলা নিয়ে ঢাকা ছাড়তে হবে? আমরা সহিংসতা চাইনি।’’ তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদেশি গোয়েন্দা সংস্থা দিয়ে হাদি হত্যার তদন্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের   

আপডেট সময় : ০৩:৩০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫