ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির নীলনকশায় পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে।তিনি বলেন, হাদিকে গুলি করে ভারতে পালিয়ে যাওয়া ঘাতকদেরকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যান্য জুলাই যোদ্ধা সহ দেশের সব নাগরিকের সুরক্ষায় রাষ্ট্রকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে পতিত ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের আপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। হাদির ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বাদ জুমা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শুক্রবার বায়তুল মোকাররম উত্তর গেট থেকে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল। শাখা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস

আপডেট সময় : ০৪:০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫