ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শহীদ হাদির কফিন ছুয়ে যে শপথ নিলেন তারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির লাশ ঢাকায় পৌঁছেছে। তার লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর দেশের রাজনৈতিক ও বিশিষ্টজনরা তার লাশ গ্রহণ করেন। এ সময় তারা ওসমান হাদির কফিন ছুয়ে শপথ নেন।

শুক্রবার বিকেলে ভিপি সাদিক কায়েম ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি লেখেন, ‘শহীদের কফিন ছুয়ে আমাদের শপথ— আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আজীবন লড়ে যাবো। হে আমাদের মালিক, আমাদেরকে শহীদ হাদীর মতো কবুল করুন। বিপ্লবের পথে, শাহাদাতের পথে।’

বিমানবন্দরে শহীদ হাদির লাশ গ্রহণ করেন- সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সারোয়ার ফারুকী, বশির আহমেদ ও ডা. সায়েদুর রহমান। এছাড়া ছিলেন- আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন, জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের বুরহান উদ্দিন ও জাবের। একই সঙ্গে বোন-জামাই আমিরুল ইসলামও উপস্থিত ছিলেন। অপরদিকে, হাদির লাশের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসেন তার বড় ভাই আবু বকর।

আগামীকাল শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন জুলাইযোদ্ধা শহীদ হাদি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শহীদ হাদির কফিন ছুয়ে যে শপথ নিলেন তারা

আপডেট সময় : ০৩:৫৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫