জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন: ইনকিলাব মঞ্চের বিবৃতি
- আপডেট সময় : ১১:২৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সিঙ্গাপুর থেকে সর্বশেষ পাওয়া তথ্য জানা গেছে, হাদির ব্রেইনে জটিল এক অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন ডাক্তাররা। ব্রেনস্টেমে যেখানে গুলির একটি অংশ আটকে আছে, সেটি বের করার জন্যই এ অপারেশনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।
ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে হাদির সঙ্গে রয়েছেন তার দুই ভাই। তার পরিবারের আরেক সদস্য আজ রাতেই সিঙ্গাপুর রওনা হবেন বলে জানা গেছে।
ইনকিলাব মঞ্চ বলে, খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে।





















