সংবাদ শিরোনাম ::
হাদিকে গুলি করা ফয়সালের স্ত্রীসহ আরও ৩ জন গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র্যাব। রোববার রাতে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন- সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ফয়সালের স্ত্রী সামিয়া ও শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার হাদিকে গুলির আগে ও পরে তাদের সঙ্গে ফয়সালের ঘনঘন ফোনে কথা বলার তথ্য পেয়েছেন তারা।
এনিয়ে র্যাব ৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। এর আগে গুলি সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও গ্রেপ্তার করে তারা।





















