তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর
- আপডেট সময় : ০২:৫৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। রোববার রাতে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, আগামীকাল দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রাঙ্গণে জমায়েত করা হবে। এ কর্মসূচিতে ছাত্রজনতাকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে, ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি লেখেন, ‘ক্যালকুলেশন বলছে দেশ আমাদের হাতে নাই। সার্বভৌমত্ব খামচে ধরেছে বিদেশি শকুন। আরেকটি অভ্যুত্থানের হাতছানি শুনতে পাচ্ছি।’





















