ঢাকা ১১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহিংসতার জন্য স্টারলিংক ও পশ্চিমাদের দুষলেন ঢাকায় ইরানি রাষ্ট্রদূত শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন: সাদিক কায়েমের পোস্ট দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলের দাবিতে আল্টিমেটাম শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের তারেক রহমানের সঙ্গে কানাডা হাইকমিশনারের সাক্ষাৎ শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। রোববার মধ্যরাতে আরিয়ান আহমেদ নামের এক ব্যক্তি অভিযোগটি দাখিল করেন। তিনি জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স নামে একটি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক। ওই অভিযোগে আরো যে দু’জনের নাম রয়েছে, তারা হলেন মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

পুলিশ জানিয়েছে, থানায় অভিযোগ দিলেও সেটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, ‘আমরা একটা অভিযোগ পেয়েছি। এটা নিয়ে কাজ করছি। স্যারদের সাথে পরামর্শ করে এটা নিয়ে সিদ্ধান্ত নেবো আমরা।’

তিনি জানান, রাত আড়াইটার পর এই অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সেটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। থানায় দায়ের করা ওই অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে বসে নিষিদ্ধ দলটিকে (আওয়ামী লীগ) ফিরিয়ে আনার প্রোপাগান্ডা চালিয়ে আসছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করছে।

এর আগে, রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ১০:৪৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫