ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহিংসতার জন্য স্টারলিংক ও পশ্চিমাদের দুষলেন ঢাকায় ইরানি রাষ্ট্রদূত শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন: সাদিক কায়েমের পোস্ট দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলের দাবিতে আল্টিমেটাম শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের তারেক রহমানের সঙ্গে কানাডা হাইকমিশনারের সাক্ষাৎ শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না

শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জে কলেজ ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

রাইজিং বিডি: শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম। গ্রেপ্তার জুয়েল একই এলাকার মোয়াজ্জেম আলীর ছেলে।  স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর সঙ্গে পরিচয় হয় জুয়েলের। এই সম্পর্কের জেরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ওই নারীকে নিয়ে শারীরিক সর্ম্পক করেন জুয়েল। পরে বিয়ের জন্য চাপ দেন ভুক্তভোগী।

বিয়েতে রাজি না হওয়ায় ভুক্তভোগীর বড় বোন গত ৯ ডিসেম্বর রাতে বাদী হয়ে সদর থানায় মামলা করেন।  ওসি শহিদুল ইসলাম বলেন, ‍“জুয়েল রানার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো প্রস্তুতি চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জে কলেজ ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫