ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু ভিপি সাদিককে নিয়ে দেয়া বক্তব্যে রিজভীর দুঃখ প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে নিয়ে দেয়া বক্তব্যে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে রিজভী বলেন, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এছাড়াও শরিফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সাথে ডাকসুর ভিপির চা খাওয়ার দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ দুটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এআই জেনারেটেড।

ফ্যাক্ট চেক না করে উল্লিখিত বিষয় দুটি নিয়ে আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় বক্তব্য রাখি। এই অনিচ্ছকৃত ভুল বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, বিবৃতিতে বলেন বিএনপির এই সিনিয়র নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডাকসু ভিপি সাদিককে নিয়ে দেয়া বক্তব্যে রিজভীর দুঃখ প্রকাশ

আপডেট সময় : ০৩:৪৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫