সংবাদ শিরোনাম ::
সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: সুদানের আবেইতে অবস্থিত জাতিসংঘের সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৮ জন। তবে তাদের নাম জানা যায়নি। শনিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সুদানের আবেইতে সন্ত্রাসীদের জাতিসংঘ ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছে এবং ৮ জন আহত হয়েছেন। সেখানে যুদ্ধ চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।




















