ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহিংসতার জন্য স্টারলিংক ও পশ্চিমাদের দুষলেন ঢাকায় ইরানি রাষ্ট্রদূত শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন: সাদিক কায়েমের পোস্ট দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলের দাবিতে আল্টিমেটাম শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের তারেক রহমানের সঙ্গে কানাডা হাইকমিশনারের সাক্ষাৎ শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না

বুলেট দিয়ে মুক্তির লড়াই বন্ধ করা যায় না : ব্যারিস্টার ফুয়াদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: আমাদের দায়িত্ব এই মুক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া। ইতিহাস সাক্ষ্য দেয়, এর আগেও এই লড়াইয়ে শতশত মানুষ জীবন দিয়েছেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তেমনি এক ভয়াবহ ও বেদনাবিধুর দিন। শত্রুদের জেনে রাখা উচিত,বুলেট দিয়ে মুক্তির লড়াই বন্ধ করা যায় না। রোববার শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে এবি পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আজাদীর লড়াইয়ে কোন দাড়ি হয় না, কেবলমাত্র কমা হয় এটি চলমান প্রক্রিয়া। ৭১ থেকে ২৪ এর ৫ আগষ্ট পর্যন্ত মুক্তির লড়াইয়ের ধারাবাহিকতা মাত্র।

এরই অংশ হিসেবে এই লড়াইয়ের সম্মুখ সারীর যোদ্ধা হিসেবে শরীফ ওসমান হাদিকে টার্গেটেড করে গুলি করা হয়েছে। আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদেরকে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন,আমরা বিজয়ের মাসে দাঁড়িয়ে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছি। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এটি আমাদের হাজার বছরের মুক্তির লড়াইকে সম্মান জানানোর দিন। ১৯৭১-এর মুক্তির লড়াই এখানেই শেষ হয়ে যায়নি বলেই আমাদের বারবার রক্ত দিতে হয়েছে।

উপস্থিত ছিলেন, এবি পার্টির সনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে কর্ণেল অব. হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও আলতাফ হোসাইন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বুলেট দিয়ে মুক্তির লড়াই বন্ধ করা যায় না : ব্যারিস্টার ফুয়াদ

আপডেট সময় : ১০:১৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫