ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহিংসতার জন্য স্টারলিংক ও পশ্চিমাদের দুষলেন ঢাকায় ইরানি রাষ্ট্রদূত শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন: সাদিক কায়েমের পোস্ট দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলের দাবিতে আল্টিমেটাম শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের তারেক রহমানের সঙ্গে কানাডা হাইকমিশনারের সাক্ষাৎ শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না

হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের প্রতি সমর্মিতা প্রকাশ করেন। বসুন্ধরার এ হাসপাতালটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও চিকিৎসা চলছে সেখানে।

জুবাইদা রহমান সিসিইউ-এর বাইরে হাদির ভাই ও বোনের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসকদের কাছ থেকে হাদির সর্বশেষ অবস্থার তথ্যও নেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখান থেকে রাতে অ্যাম্বুলেন্সে করে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হাদি। তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান

আপডেট সময় : ০৪:৫২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫