ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহিংসতার জন্য স্টারলিংক ও পশ্চিমাদের দুষলেন ঢাকায় ইরানি রাষ্ট্রদূত শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন: সাদিক কায়েমের পোস্ট দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলের দাবিতে আল্টিমেটাম শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের তারেক রহমানের সঙ্গে কানাডা হাইকমিশনারের সাক্ষাৎ শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না

ভুয়া পরিচয়ে পল্টনে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: রাজধানীর পল্টনে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছে থাকা র‌্যাব লেখা কটি, ক্যাপ, ভুয়া আইডি কার্ড, হ্যান্ডকাফ, ওয়াকিটকি সেটসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গতকাল বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

পরবর্তীতে মাইক্রোবাস তল্লাশিতে র‌্যাবের পোশাক, আইডি কার্ড, ওয়াকিটকি সেট, হ্যান্ডকাফসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- জুয়েল বিশ্বাস, আলামিন দুয়ারী ওরফে দিপু, সাজ্জাদ হোসেন, আবুল কালাম আজাদ ও বোরহান মিয়া।

অন্যদিকে, রাজধানীর লালবাগে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেন (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। র‌্যাব জানায়, লালবাগের শহীদনগর এলাকায় গত মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেনকে খুন করা হয়। ওইদিন সন্ধ্যায় কেরানগঞ্জের খোলামোড়া এলাকায় র‌্যাব-১০ ও লালবাগ থানা পুলিশের যৌথ অভিযানে সন্দেহভাজন আবিরকে গ্রেপ্তার করা হয়।

ইন্তেখাব চৌধুরী বলেন, আগের দিন সোমবার রাতের একটি ঝগড়াকে কেন্দ্র করে আবির ও হোসেনের মধ্যে বিরোধ তৈরি হয়। পরদিন প্রতিশোধের উদ্দেশ্যে আবির হামলা চালান। উভয় ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভুয়া পরিচয়ে পল্টনে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৬

আপডেট সময় : ০৩:৩৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫