ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দফতর: আসিফ মাহমুদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে নির্বাচন করা প্রশ্নে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তিনি নির্বাচন করবেন, কিন্তু পদত্যাগের বিষয়ে নিজে কিছু বলতে চান না। এই বিষয়ে প্রধান উপদেষ্টার দফতর থেকে পরবর্তীতে জানানো হবে।

আজ বুধবার দুপুরে একটি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট ছাত্রদের প্রতিনিধি হিসাবে, উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলেও পরে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও দেয়া হয় তাকে। সংবাদ সম্মেলনে দায়িত্ব পালনকালে বিভিন্ন সাফল্যের বর্ণনা তুলে ধরেন আসিফ মাহমুদ।

তিনি নির্বাচন করবেন কি না এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, জানতে চাওয়া হলে বলেন, ‘আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবে বলা যায়। কিন্তু কোথা থেকে করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন।’

পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার বলার এখতিয়ার নেই, সেটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়ে দেয়া হবে। সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে।’ দুই একদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলে তিনি জানান।

আসিফ মাহমুদ বলেন, ‘আমি আগেও বলেছি, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত নয়। যদিও আইনগত বাধ্যবাধকতা নেই। তবে আমি নিজেও সেটা প্র্যাকটিস করব।’ তিনি বলেন, ‘আমি তো একটা সিস্টেমের মধ্যে আছি, আমাকে সেটা ফলো করতে হয়।’

পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, সাংবাদিকরা জানতে চাইলে তিনি হ্যাঁ অথবা না- এরকম সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, ‘এটা মাননীয় প্রধান উপদেষ্টার দফতর থেকে আপনাদের জানিয়ে দেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দফতর: আসিফ মাহমুদ

আপডেট সময় : ১১:০০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫