ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

মতপার্থক্যের কারণে যেন জুলাইয়ের স্বপ্ন বৃথা না যায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দল ও শ‌ক্তিগুলোর মতপার্থক্যের কারণে জুলাইয়ের স্বপ্ন যেন বৃথা না যায়। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়ো‌জিত এক আলোচনা সভায় তি‌নি এ কথা বলেন। অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার প্রয়াত সহধর্মিণী উম্মে সালমা আলো প্রণীত গ্রন্থগুলোর প্রকাশনা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

রাজনৈতিক দল ও শ‌ক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, চ‌ব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করেছি, সবাই মিলে যেন সেই বিজয় সুসংহত রাখতে পারি। তিনি বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে। তবে সেই মতপার্থক্যের কারণে যেন আমাদের যে স্বপ্ন-আশা, এতগুলো ছেলে-মেয়ে যে আত্মহতি দিয়েছে- তাদের সেই স্বপ্ন যাতে বৃথা না যায়।

এ সময় ড. মাহবুব উল্লাহর বই নিয়ে আলোচনার পাশাপাশি তার সঙ্গে অতীত স্মৃতি রোমন্থন করেন মির্জা ফখরুল। ক‌বি ও সম্পাদক আবদুল হাই শিকদারের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল ক‌বির খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মতপার্থক্যের কারণে যেন জুলাইয়ের স্বপ্ন বৃথা না যায়

আপডেট সময় : ১০:৪৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫