ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জন ট্রাইব্যুনালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে কেরাণীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এরপর প্রিজনভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নেয়া হয়।

তারা হলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

এছাড়া সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম, সাবেক সংসদ সদস্য ফারুক খানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিন চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ তাদের মামলার অগ্রগতি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আলাদা অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন। ইনুর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। এছাড়া জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে ‘হত্যার’ অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। গত ১৫ অক্টোবর ট্রাইব্যুনাল সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে ৬ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জন ট্রাইব্যুনালে

আপডেট সময় : ১০:০০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫