ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

  ব্যক্তিগত সুখবিলাসে রাষ্ট্রপতি হামিদ ২৪ কোটি টাকা অপচয় করেন: অভিযোগ দুদকের  

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্যক্তিগত সুখবিলাসের জন্য রাষ্ট্রের ২৪ কোটি টাকা অপচয় করেছেন। এমন অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এ অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন রোববার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় নিজের ব্যক্তি মালিকানাধিন বাড়ির সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জার নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা অপচয় করেছেন বলে দুদকের অভিযোগে বলা হয়েছে। এ অভিযোগের বিষয়ে আক্তার হোসেন বলেন, দুদক একটি স্বাধীন সংস্থা। দেশের কারো পদ-পদবী বিবেচনায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয় না। অভিযোগের সত্যতা ও বস্তুনিষ্ঠতাই দুদকের প্রধান বিবেচনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

  ব্যক্তিগত সুখবিলাসে রাষ্ট্রপতি হামিদ ২৪ কোটি টাকা অপচয় করেন: অভিযোগ দুদকের  

আপডেট সময় : ১১:৫৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫