ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ঢুকে বিএসএফের ছাগল চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতীক ডেস্ক: বাংলাদেশের সীমান্তে ঢুকে জলজ্যান্ত একটি ছাগল নিয়ে পালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় চোরাচালানকারী ও কৃষকদের চুরিতে সহায়ক হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে বিএসএফের বিরুদ্ধে। এবার তাদের সরাসরি ছাগল চুরির ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্য বাংলাদেশ সীমান্তে ঢুকে লাঠি হাতে একটি কালো ছাগলকে ধরার চেষ্টা করছে। ছাগলটি পালাতে চেষ্টা করছে, কিন্তু বিএসএফের জওয়ানরা তাকে থামানোর জন্য লাঠি ব্যবহার করছে। একপর্যায়ে ছাগলটিকে ধরার পর সীমান্তের ওপারে নিয়ে যায়।

এ দিকে সীমান্তে সাধারণভাবে পশুপালন এবং সীমানা পারাপারের বিষয়ে কঠোর নিয়মকানুন রয়েছে। সাধারণ ছাগলও দেশের সীমান্ত অতিক্রম করলে তা নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়। অনেকে এই ভিডিও দেখে প্রশ্ন তুলেছেন, বিএসএফের এমন আচরণ কতটুকু গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক প্রটোকলের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। ভিডিওটি বিভ্রান্তিকর হলেও এটি ভারত-বাংলাদেশ সীমান্তের নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগ নিয়ে নতুন করে মনোযোগ সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে ঢুকে বিএসএফের ছাগল চুরি

আপডেট সময় : ০৩:১৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫