ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহিংসতার জন্য স্টারলিংক ও পশ্চিমাদের দুষলেন ঢাকায় ইরানি রাষ্ট্রদূত শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন: সাদিক কায়েমের পোস্ট দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলের দাবিতে আল্টিমেটাম শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের তারেক রহমানের সঙ্গে কানাডা হাইকমিশনারের সাক্ষাৎ শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলো নবাবগঞ্জের দুই শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স স্কাউট (রাষ্ট্রপতি পদক)’ অর্জন করেছেন দিনাজপুরের নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী নুর তাসিন এবং হালিমা আক্তার। সম্প্রতি রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে বাংলাদেশ স্কাউটস ন্যাশনাল হেডকোয়ার্টার থেকে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

স্কাউটিংয়ের নৈতিকতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সমাজসেবা ও মানবিক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাদের এ মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়। নবাবগঞ্জ সরকারি পাইলট হাইস্কুলের স্কাউট ইউনিট লিডার আব্দুল মোন্নাফ আহমেদ বলেন, আমাদের দুই শিক্ষার্থী দেশের সর্বোচ্চ স্কাউট সম্মান অর্জন করায় আমরা অত্যন্ত গর্বিত। তাদের এই সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে।

অভিভাবক, সহপাঠী ও উপজেলা স্কাউটস নেতৃবৃন্দ এ অর্জনকে স্বাগত জানিয়ে দুই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন। এ অর্জন নবাবগঞ্জের জন্য এক গৌরবময় মুহূর্ত বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলো নবাবগঞ্জের দুই শিক্ষার্থী

আপডেট সময় : ১১:৫৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫