ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা আদালত ন্যায়বিচারের নিরাপদস্থল হলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানকে ফের অনুরোধ আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ মালিক সমিতির জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে: মিয়া গোলাম পরওয়ার ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে

“পুকুর চুরি বন্ধ কর, হটাও নেসকো” স্লোগানে মানববন্ধন : রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

শনিবার  ১১টায় নগরের জিরো পয়েন্টে  আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা অভিযোগ করেন, বিদ্যুৎ বিল নির্ধারণে স্বচ্ছতার ঘাটতি, সেবার মান নিয়ে ভোগান্তি এবং গ্রাহক অভিযোগ নিষ্পত্তিতে ধীরগতি সাধারণ মানুষের ক্ষোভ বাড়াচ্ছে। তারা দাবি করেন, নেসকোর পরিচালন কাঠামো ও সেবার মান পুনর্মূল্যায়ন করা জরুরি।

দাবি সমূহ গুলো”

১. রাজশাহীতে যানজট দূর সহ নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে ।

২. হাসপাতাল সমূহে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

৩. প্রাইভেট কোচিং বাণিজ্য ও সরকারি দপ্তর সমূহে বাণিজ্য বন্ধ করতে হবে 

৪. সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স কমিয়ে সকল ওয়ার্ডে নাগরকি সেবা নিশ্চিত করতে হবে সহ রাজশাহীবাসীর ৩৮ দফা বাস্তবায়ন করতে হবে ।

এ সময় বক্তারা বিদ্যুৎ বিল পরিশোধ, লোডশেডিং ব্যবস্থাপনা, লাইনের নিরাপত্তা এবং গ্রাহকদের সঙ্গে আচরণগত উন্নতি—এই চারটি ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা জনস্বার্থে পরিচালিত হওয়ার কথা হলেও মাঠপর্যায়ে নানা অসঙ্গতি দেখা যাচ্ছে। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেসকোর কার্যক্রম তদন্ত এবং গ্রাহকসেবা উন্নত করার আহ্বান জানান।

এতে  সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-কমিটির সদস্য সচিব মাহমুদুল হাসান হিকোল, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, ইঞ্জি. জালাল উদ্দীন, বোয়ালিয়া থানা সেক্রেটারি তোতা সহ বিভিন্ন স্তরের সুধীজন।

স্বার্থ সংরক্ষণ কমিটি জানায়, তাদের দাবি না মানা হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

“পুকুর চুরি বন্ধ কর, হটাও নেসকো” স্লোগানে মানববন্ধন : রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি

আপডেট সময় : ০৮:০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫