ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন পে-স্কেল কবে, জানা গেল সম্ভাব্য সময় দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

ইসিকে খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নেওয়ার আহ্বান নাহিদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: তফসিল ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে (ইসি) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে একই সঙ্গে তিনি বলেছেন, কোনো বিশেষ দলের জন্য নির্বাচন প্রক্রিয়া যেনো থেমে না যায়। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে এনসিপির আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছি নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনি যাত্রাটা শুরু করে। কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য আমাদের এই নির্বাচন প্রক্রিয়া যেনো থেমে না যায়। তাদের (বিএনপি) নেত্রী অসুস্থ সে বিষয়ে আমাদের সহানুভূতি রয়েছে, আমরা সেই বিষয়টি বিবেচনা করতে বলেছি। কিন্তু নির্বাচন নির্বাচনের সময়েই হবে আশা করি।

নাহিদ ইসলাম বলেন, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান তার একটা অসুস্থতা আছে, তাদের অভ্যন্তরীণ পরিবেশ-পরিস্থিতি সেটাও যাতে বিবেচনায় নেয় যাতে তফসিল ঘোষণার পর আমরা যেন নির্বাচনী যাত্রা, নির্বাচনি কার্যক্রম শুরু করতে পারি। তফসিলের সময় নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা নির্বাচন কমিশন সেই রাজনৈতিক দলের সঙ্গে বিবেচনা করবে। আমাদের নির্বাচনি তফসিল নিয়ে কোনো মন্তব্য নেই।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন তো নির্বাচনের সময়ই হবে। কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য নির্বাচনের তারিখ পরিবর্তন হবে না। আমরা বলে আসছিলাম সংস্কার, বিচারের পর যাতে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা হয়। তখন আমাদের এই অবস্থানকে বারবার বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী, নির্বাচন পেছাতে চাই। কিন্তু আমরা সেই ধরনের কথা কখনো বলি নাই।

নির্বাচনি জোট নিয়ে এক প্রশ্নের জবাবে এনসিপি আহ্বায়ক বলেন, এই বিষয়টি স্পষ্ট- এনসিপি কারো সঙ্গে কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় এখনো যায়নি। বরং মিডিয়ায় এই ধরনের তথ্য, অপতথ্য প্রচার করে, আমাদের সম্পর্কে একটা নেতিবাচক তথ্য প্রচার করার চেষ্টা হয়েছে। কিন্তু এনসিপি নিজের মতো করেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে এগোতে চাই। আমরা কারো সঙ্গে জোটে যেতে আগ্রহী নই। তৃতীয় একটি জোটের কথা শুনেছেন সেই জোট গঠনের প্রক্রিয়ার আলোচনা এখনো চলমান আছে।

তিনি আরও বলেন, আমরা নতুন ধারার একটি রাজনীতি আমরা করতে চাই। যেখানে গণতন্ত্র এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হবে বাংলাদেশে। পুরানপন্থী যে দলগুলো আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ব্যাপারে জনগণের আস্থা নেই। জনগণ নতুন সম্ভাবনা, নতুন নেতৃত্ব দেখতে চায়। এনসিপি সেই রাজনীতি করতে এককভাবে এগোচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসিকে খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নেওয়ার আহ্বান নাহিদের

আপডেট সময় : ০৩:৫৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫