ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহিংসতার জন্য স্টারলিংক ও পশ্চিমাদের দুষলেন ঢাকায় ইরানি রাষ্ট্রদূত শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন: সাদিক কায়েমের পোস্ট দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলের দাবিতে আল্টিমেটাম শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের তারেক রহমানের সঙ্গে কানাডা হাইকমিশনারের সাক্ষাৎ শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন: অধ্যক্ষ আশরাফুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: ঢাকা-১৮ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দরকার সৎ দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব। তিনি বলেন, জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব তৈরির কারখানা। এখন পর্যন্ত ৬৫ জন সংসদ সদস্য জামায়াত থেকে নির্বাচিত হয়েছেন এবং দুই জন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়েছেন। কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। সুতরাং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন।

শুক্রবার রাজধানীর উত্তরখান, দক্ষিণখান ও খিলক্ষেত থানার উদ্যোগে আয়োজিত পৃথক তিনটি নির্বাচনি গণ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উত্তরখান চৈতি গারমেন্টসের সামনে থেকে সকালে অধ্যক্ষ আশরাফুল হকের নেতৃত্বে মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় থানার নেতারা বক্তব্য রাখেন।

বাদ জুমা দক্ষিণখান বাজার সংলগ্ন চেয়ারম্যান বাড়ির সামনে থেকে ঢাকা-১৮ আসনের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হকের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়। সর্বশেষ বাদ আছর খিলক্ষেত বোর্ডঘাট এলাকা থেকে গণমিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন: অধ্যক্ষ আশরাফুল

আপডেট সময় : ০৪:২৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫