ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীকে বিয়ে করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। শুক্রবার (৫ ডিসেম্বর) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিজের ফেসবুক আইডিতে মাসউদ-জেদনীর ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের অনুপ্রেরণায় গড়ে ওঠা দুই তরুণ রাজনীতিকের এই আয়োজনের অংশ হতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়। পরিবার সূত্রে জানা গেছে, শ্যামলী সুলতানা জেদনীর বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) এবং সংগঠনটির মিডিয়া সেলের সহ–সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

আপডেট সময় : ০৩:৪৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫