ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: প্রফেসর ডা: এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা: আল মামুন। এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী, খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৫ নভেম্বর) রাতে তিনি এ তথ্য জানান। ডা: মামুন জানান, শুক্রবার বিকেল ৪টায় প্রফেসর ডা: এ কিউ এম মহসিন খালেদা জিয়ার এন্ডোস্কোপি করেছেন। এতে দেখা গেছে তার (খালেদা জিয়া) পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে।

এদিকে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিতে শনিবার বিকেল ৫টায় জার্মানি থেকে কাতারের ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে, কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় না আসায় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার তারিখ পিছিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ

আপডেট সময় : ০৩:৪৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫