ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে নিতে যখন আসছেন জুবাইদা রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা: জুবাইদা রহমান বৃহস্পতিবারই লন্ডন থেকে রওনা হয়ে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন। তবে, তার আগেই ফ্লাইটের ব্যবস্থা করা গেলে, তিনি পৌছাঁনোর আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে নিয়ে রওনা হবে একটি দল। সেক্ষেত্রে এই দলে থাকবেন খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও ব্যক্তিগত সহকারী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন।

তিনি ওই পোস্টে লিখেছেন, ‘মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, দেশবাসীর অনিঃশেষ দোয়া-আন্তরিকতা ও কূটনীতিকদের সহযোগিতায় তার (খালেদা জিয়া) শারীরিক অগ্রগতি হয়েছে, আলহামদুলিল্লাহ। উন্নত ও সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে ম্যাডামকে অতি শীঘ্র লন্ডনের হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত হয়েছে।’

‘এই চিকিৎসা-প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন ডা: জুবাইদা রহমান, যিনি লন্ডন থেকে সার্বিক সমন্বয় করে যাচ্ছেন। তিনি আজই দেশের উদ্দেশে রওনা হয়ে কাল সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সাথে থেকে দেশনেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে পারেন।’

‘তবে তার আগেই যদি ফ্লাইট ব্যবস্থা করা যায়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতোমধ্যে ঢাকায় এসেছেন। ম্যাডামের পুত্রবধূ শর্মিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও পার্সোনাল স্টাফও এয়ার অ্যাম্বুলেন্সে সার্বক্ষণিক পাশে থাকবেন বলে জানা গেছে।’ তিনি লিখেছেন, খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়ার প্রতিটি বিষয় সরাসরি তত্ত্বাবধান করছেন তারেক রহমান।

নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সঙ্কটাপন্ন’ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সবশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এর মধ্যে তার চিকিৎসায় দেশী, বিদেশী চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। অধ্যাপক ডা: শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য ডা: জুবাইদা রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়াকে নিতে যখন আসছেন জুবাইদা রহমান

আপডেট সময় : ১২:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫