ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহিংসতার জন্য স্টারলিংক ও পশ্চিমাদের দুষলেন ঢাকায় ইরানি রাষ্ট্রদূত শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন: সাদিক কায়েমের পোস্ট দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলের দাবিতে আল্টিমেটাম শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের তারেক রহমানের সঙ্গে কানাডা হাইকমিশনারের সাক্ষাৎ শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না

ইমরানের খানের খোঁজ দেয়ার দাবিতে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ২০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের খোঁজ দেয়ার দাবিতে তার দল মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসলামাবাদ হাইকোর্ট ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে। তাদের এ বিক্ষোভ ঠেকাতে দুই শহরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে, পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসন ইসলামাবাদে ১৮ নভেম্বর দুই মাসের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এদিকে রাওয়ালপিন্ডিতে জেলা প্রশাসন সোমবার তিন দিনের জন্য সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এদিকে পিটিআইয়ের নেতা আসাদ কায়সার বলেন, সংসদের উভয়কক্ষের বিরোধী আইনপ্রণেতারা ইসলামাবাদ হাইকোর্টের বাইরে প্রতিবাদ করবেন। এরপর তারা সেখান থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ করবেন। হাইকোর্ট তার আদেশ বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় এবং আদিয়ালা জেল প্রশাসন আদালতের আদেশ না মানায় বিক্ষোভ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত সপ্তাহে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীকে অষ্টমবারের মতো ইমরান খানের সাথে দেখা করতে বাধা দেয়া হয়। এরপর তিনি কারাগারের বাইরে অবস্থান ধর্মঘট করেন। ইমরান খানের পরিবারের সদস্যদেরও বেশ কয়েক সপ্তাহ ধরে তার সাথে দেখা করতে দেয়া হচ্ছে না। তিনি বেঁচে আছেন কি না এমন জল্পনাও চলছে। কিন্তু সরকার ও পিটিআই নেতারা বলেছিলেন যে তিনি সুস্থ আছেন।

এক প্রশ্নের জবাবে আসাদ কায়সার বলেন, পিটিআই-নেতৃত্বাধীন বিরোধী জোটের পদাধিকারী হিসেবে তিনি মঙ্গলবার কোয়েটায় একটি জনসভায় যোগ দেবে। তবে অন্যান্য দলের নেতারা বিক্ষোভে উপস্থিত থাকবেন।

সূত্র : ডন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইমরানের খানের খোঁজ দেয়ার দাবিতে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০৮:৫৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫