ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহিংসতার জন্য স্টারলিংক ও পশ্চিমাদের দুষলেন ঢাকায় ইরানি রাষ্ট্রদূত শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন: সাদিক কায়েমের পোস্ট দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলের দাবিতে আল্টিমেটাম শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের তারেক রহমানের সঙ্গে কানাডা হাইকমিশনারের সাক্ষাৎ শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না

খালেদা জিয়া না থাকলে দেশ আগেই ‘ভারতের দখলে’ যেতে পারতো: ডা. তাহের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: খালেদা জিয়া আপসহীন না হলে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলের আগেই দেশটা ‘ভারতের দখলে চলে যেতে পারতো’, উনার দৃঢ়তার কারণে সেটা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও আরোগ্য কামনা করি। তিনি কোনো দলের নেত্রী নয়, সমগ্র মানুষের নেত্রী।

সোমবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে হার্টের চিকিৎসা শেষে বাসায়র ফেরার সময় প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান’সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দেশের বর্তমান প্রেক্ষাপটে আগামীর রাজনীতি ও নির্বাচনের ব্যাপারে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্য প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

ডা. তাহের দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা যেন আরো অনেক বেশি ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দেশকে প্রাধান্য দিয়ে কর্তব্য নির্ধারণ করি।

নিজের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, আমার হার্টে একটা ব্লক ছিল। কুমিল্লায় একটা প্রোগ্রাম শেষে ব্যাথা অনুভব করায় ঢাকায় এসে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হই। সেখানে বিখ্যাত কার্ডিওলজিস্ট মনিরুজ্জামানের তত্ত্বাবধানে কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকতা, যোগ্যতা ও দ্রুততার সঙ্গে চিকিৎসা করেছেন।

ডা. তাহের বলেন, আমার ব্লকটা পাথরের মত শক্ত ছিল। এজন্য চিকিৎসকরা বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধাবিভক্ত হয়েছিলেন। তাদের কেউ কেউ সিঙ্গাপুর নেওয়ার কথা বললেও আমি এখানেই চিকিৎসার কথা বলি। আলহামদুলিল্লাহ, তারা সফলভাবে চিকিৎসা করেছেন। আমি এখন সুস্থ। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছুদিন বাসায় বিশ্রামে থাকতে হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, আমি উদ্বেগ-উৎকষ্ঠার সঙ্গে বেগম জিয়ার সুস্থতা কামনা করছি। তিনি একসঙ্গে দেশনেত্রী এবং গণতান্ত্রিক নেত্রী। ওনার আপসহীন রাজনীতির কারণেই বিগত ১৫ বছর যেভাবে দেশটা ভারতের দখলে গিয়েছিল, তার অনেক আগেই যেতে পারতো। উনার দৃঢ়তার কারণে সেটা সম্ভব হয়নি।”তিনি কোনো দলের নেত্রী নয়, সমগ্র মানুষের নেত্রী। জামায়াতের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা ও আরোগ্য কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়া না থাকলে দেশ আগেই ‘ভারতের দখলে’ যেতে পারতো: ডা. তাহের

আপডেট সময় : ০৩:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫