ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহিংসতার জন্য স্টারলিংক ও পশ্চিমাদের দুষলেন ঢাকায় ইরানি রাষ্ট্রদূত শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন: সাদিক কায়েমের পোস্ট দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলের দাবিতে আল্টিমেটাম শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের তারেক রহমানের সঙ্গে কানাডা হাইকমিশনারের সাক্ষাৎ শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি: আসিফ মাহমুদ জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত কিছু হলেই মব তৈরি করে জামায়াত-এনসিপি: নাছির উদ্দিন নাছির সমঝোতা না মানলে দুই আসনেই নির্বাচন করবেন মান্না

আবেদন সাপেক্ষে ভোটার হতে পারবেন তারেক রহমান: ইসি সচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, শুধু তারেক রহমান নয়, নির্বাচন কমিশন চাইলে তফসিল ঘোষণার পর আবেদন সাপেক্ষে যে কেউ ভোটার হতে পারবেন। ইসি চাইলে তারেক রহমান ভোটার ও প্রার্থী হতে পারবেন। সোমবার ইসি ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, ‘আমার জানামতে তারেক রহমান ভোটার হননি। তবে কমিশন চাইলে হতে পারবেন।’ তারেক রহমানের মতো তফসিল ঘোষণার পর যে কেউ ভোটার হতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কেউ হতে পারবেন, আপনি কেন তারেক রহমানের বিষয়ে বলছেন। আবেদন সাপেক্ষে হতে পারবেন। এ বিষয়ে কমিশনের আইনও আছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা আমার জানা মতে, না। এরপর জানতে চাওয়া হয়, তিনি (তারেক রহমান) নির্বাচন করতে পারবেন কি না। উত্তরে সচিব বলেন, করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।

কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে? এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে আছে। সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্থ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আবেদন সাপেক্ষে ভোটার হতে পারবেন তারেক রহমান: ইসি সচিব

আপডেট সময় : ০৩:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫