ঢাকা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কওমি মাদরাসার বাজেট ইস্যু-বিএনপি কোনো কওমের জন্য কাজ করে না : নিলোফার চৌধুরী মনি বগুড়ায় শিশু রিফাত হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি, ৫ জনের কারাদণ্ড বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল মামুনুল হককে নিয়ে আলোচনা: নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

বাঘায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল: খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন হোসেন উজ্জল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজশাহীর বাঘায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে বাঘা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত), রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক, এবং রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. আনোয়ার হোসেন উজ্জল। এবং মাহফিলের সভাপতিত্ব করেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।

বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন উজ্জল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার দ্রুত সুস্থতার জন্য আমি বাঘা–চারঘাটসহ সারা দেশের মানুষের কাছে দোয়ার আহ্বান জানাই। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। এমন একজন নেত্রীর সুস্থতা শুধু দলের জন্য নয়, বরং পুরো জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আনোয়ার হোসেন উজ্জল ভাইয়ের নির্দেশনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আশরাফদৌলা, উপজেলা জিয়া পরিষদের সভাপতি মো. বালুল ইসলাম, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, আড়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন, বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক কৃষকদল নেতা হিটলার মণ্ডল, রাজাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রেজাউল, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফ হোসেন রাহুল সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেষে দেশনেত্রীর রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং মিলাদ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাঘায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল: খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন হোসেন উজ্জল

আপডেট সময় : ০২:১৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫