ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণ শেষে শনিবার (২৯ নভেম্বর) দেশে ফিরেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। উচ্চপর্যায়ের ওই সম্মেলনে ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের পুলিশ প্রধান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় একাধিক বিষয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল সাইবার অপরাধ ও ডেটাভিত্তিক তদন্ত, আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধ, বিশ্বব্যাপী স্ক্যাম সেন্টার উচ্ছেদ, ইন্টারপোলের উদ্ভাবনী পুলিশী সক্ষমতা উন্নয়ন ও নারী পুলিশ নেতৃত্বের বিকাশ।

সম্মেলনের শেষ দিন ইন্টারপোলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও ডেলিগেট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অধিবেশনে আইজিপি বাহারুল আলম বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন। তিনি বৈশ্বিক সাইবার প্রতারণা, মানবপাচার, আর্থিক জালিয়াতি ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় বাংলাদেশের অঙ্গীকার, সক্ষমতা ও অবস্থান তুলে ধরেন।

উচ্চপর্যায়ের ওই সম্মেলনে আইজিপি যে অভিজ্ঞতা ও কৌশলগত দিকনির্দেশনা অর্জন করেছেন তা ভবিষ্যতে দেশের সাইবার নিরাপত্তা ও আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা বাংলাদেশ পুলিশের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজিপি

আপডেট সময় : ০৯:৫৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫