ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাউল আবুল সরকারের কঠোর শাস্তি চান রাশেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: বাউল আবুল সরকারের মুক্তি নয়, বরং কঠোর শাস্তি চান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

রাশেদ খান লিখেছেন, এই বাউলের বক্তব্য একটু আগে শুনলাম। সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই ধরনের কটূক্তি করেছে। বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই। আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দেবে না। কিন্তু আপনি আল্লাহ ও ধর্ম নিয়ে কটূক্তি করতে পারেন না। এমনকি হিন্দু ধর্ম ও হিন্দুধর্মাবলম্বীদের নিয়েও কটূক্তি করার অধিকার কারো নেই। সবাই স্বাধীনভাবে এই দেশে ধর্মপালনের অধিকার পাবে, কিন্তু ধর্ম নিয়ে কটূক্তির অধিকার কারো নেই।

যারা বাউল আবুল সরকারের মুক্তি চাচ্ছে, তাদের প্রতি আগে তার বক্তব্য শোনার অনুরোধ করেন এই তরুণ নেতা। তিনি লিখেছেন, সে সমগ্র মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে। বাংলাদেশের আইন অনুযায়ী তার যথাযোগ্য শাস্তি হলে পরে কেউ আর এমন কটূক্তি করবে না। আমরা সমাজে শান্তি চাই। ধর্ম নিয়ে বিতর্ক এবং বিভাজন চাই না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাউল আবুল সরকারের কঠোর শাস্তি চান রাশেদ

আপডেট সময় : ০৯:৪৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫