ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সেনা কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: জুলাই বিপ্লবের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

সোমবার দুপুরে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানি শেষে এদিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন গ্রেপ্তার আসামিদের আইনজীবী মাসুদ সালাউদ্দিন পরবর্তী শুনানিতে আসামিদের ভার্চুয়াল হাজির হওয়ার আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল কী গ্রাউন্ডে ভার্চুয়ালি হাজির হতে চায় এ বিষয় জানতে চান। আইনজীবী আগামি ধার্য দিনে এ বিষয়ে শুনানির আবেদন করলে তা মঞ্জুর করে আদালত।

গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়। এছাড়া পরবর্তী শুনানির জন্য ৫ নভেম্বর দিন ঠিক করা হয়। এরপর গত ২৬ অক্টোবর প্রসিকিউশনের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

এ মামলায় পলাতক দুই আসামি হলেন— ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান। এদিন পলাতক আসামিদের পক্ষে মামলার বিচার কাজ পরিচালনার জন্য স্টেট ডিফেন্স নিয়োগের সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুই সেনা কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

আপডেট সময় : ১০:০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫