ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

প্রসঙ্গ অনলাইন: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের নতুন রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। বুধবার জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) কোর স্টাউটেন এবং সিনিয়ির পলিটিক্যাল এডভাইজার লুবাইন মাসুম। জামায়াত আমিরের সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

ভবিষ্যতে বাংলাদেশ ও নেদারল্যাণ্ডসের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াত আমিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট সময় : ১১:৫০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫