হাসিনাকে কয়েক হাজারবার ফাঁসি দিলেও গণহত্যার বিচার শেষ হবে না: শিবির সভাপতি
- আপডেট সময় : ০৯:৪৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, আমরা মনে করি শেখ হাসিনাকে কয়েক হাজারবার ফাঁসি দিলেও এই গণহত্যার বিচার শেষ হবে না। সোমবার ভোলায় উপশাখা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, প্রভুত্ব এবং দালালি দুইটা একসাথে চলে না। প্রভুত্ব এবং দালালি একসাথে করতে আসবেন না সাবধাণ। আমরা বিশ্বাস করি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জাতির সামনে প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে পারলেই এই গণহত্যার বিচার পুরোপুরি কার্যকর হবে। পাশাপাশি এই বন্ধুপ্রতিম রাষ্ট্রকে অনুরোধ জানাবো এই গণহত্যাকারীকে ফিরিয়ে দিন।
ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি হাসনাইন আহমেদের সঞ্চালনায় সমাবেশে সমাবেশে আরও বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, জেলা নায়েবে আমির ও ভোলা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রহমতুল্লাহ সেলিম এবং ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের।




















