ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির সাড়ে তিন মাসে লোকসান ১৭ হাজার ৩৯ কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল: অভিযোগ অস্বীকার গাইবান্ধায় সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অত্যন্ত সুকৌশলে ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে : অলি আহমদ বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যুবদল নেতা কিবরিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

জাতীয় ডেস্ক: যুবদল নেতা কিবরিয়া হত্যার প্রতিবাদে রাজধানীর কাকরাইলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়বাদী যুবদল। মঙ্গলবার কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি কাকরাইল মোড় থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় যুবদল নেতাকর্মীরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ শেষে সমাবেশে নেতারা বলেন, ‘কিবরিয়া হত্যাকাণ্ড পরিকল্পিত। সরকারের প্রশ্রয়ে সন্ত্রাসীরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে।’ তারা আরো বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, কিন্তু আমাদের নেতাকর্মীদের ওপর অন্যায় হামলা, হত্যা, গ্রেপ্তার চলছেই।’

সমাবেশে যুবদল নেতারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং হত্যার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন। বিক্ষোভ কর্মসূচিতে মহানগর ও থানা পর্যায়ের যুবদল নেতাকর্মীরা অংশ নেন। উল্লেখ্য, গতকাল মিরপুরের পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্য গুলি করে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুবদল নেতা কিবরিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৪৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫