মৃত্যুদণ্ডই শেখ হাসিনার উপযুক্ত বিচার: আখতার হোসেন
- আপডেট সময় : ১১:৫৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খুনি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে এদেশের বিচার ব্যবস্থার কাছে সোপর্দ করুন। শেখ হাসিনার রায় কার্যকরের মধ্য দিয়ে এ বিশ্বে একটা নজির তৈরি হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা শুধু উস্কানিমূলক বক্তব্যই দেননি, তার বিচারের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, তিনি মানুষকে গুলি করে হত্যা করেছেন। লিথ্যাল ওয়েপন ব্যবহার করেছেন, গোটা বাহিনীকে মানুষ হত্যা করতে ব্যবহার করেছেন। মানুষকে তিনি পুড়িয়ে হত্যা করেছেন। তিনি নৃশংস একজন খুনি। তার এত এত অপরাধের অল্প কিছু অভিযোগেই তার শাস্তি ঘোষণা হয়েছে। তার বাকি সব অপরাধেরও বিচার হবে। এই গণহত্যাকারীদের বিচার কার্যকরের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে একটা নজির সৃষ্টি হবে। যাতে করে আর কোনো শাসক ও গোষ্ঠী যেন গণহত্যাকারী হয়ে উঠতে না পারে। শুধু রায় ঘোষণা নয়, এই রায় কার্যকরের মধ্য দিয়ে শহীদদের আত্মা শান্তি পাবে।




















