ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে: সালাহউদ্দিন আহমদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের নেতা জিয়াউর রহমান সংবিধানে সর্ব প্রথম বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। তিনি সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসও সংযোজন করেছিলেন। কিন্তু বর্তমানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস নেই। আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে।

শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ-এ বিশ্বাস করি। মহান আল্লাহ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। নবীজি বলেছেন, আমি শেষ নবী ও রসুল।

আমার পরে কোনো নবী আসবে না। যদি কেউ নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি নবীজির এ বাণীর মধ্যে নাই। সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবি নিয়ে আয়োজিত এ মহাসম্মেলনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষ আলেমরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ১০:৫৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫