ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৩ আসনে জামায়াত প্রার্থীর ‘রান উইথ মোবারক’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোবারক হোসাইনের নেতৃত্বে “রান উইথ মোবারক” শীর্ষক একটি বিশেষ দৌড় প্রতিযোগিতা ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর থানা উত্তর আয়োজিত অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৩ আসনের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।

মোবারক হোসাইন বলেন, ডায়াবেটিস একটি নীরব বৈশ্বিক মহামারি। কিন্তু সচেতনতা, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে এ রোগ সহজেই প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের আজকের ‘রান উইথ মোবারক’ কর্মসূচি শুধু দৌড় নয়-এটি একটি স্বাস্থ্যসচেতন সমাজ গড়ার প্রতিশ্রুতি।

তিনি আরো বলেন, ঢাকা-১৩ আসনে সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অন্যতম অঙ্গীকার। আমরা চাই প্রতিটি পরিবার সুস্থ থাকুক, প্রতিটি মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তুলুক। ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সুস্থ ও কর্মক্ষম একটি প্রজন্ম গড়তে আমরা ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজন চালিয়ে যাব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দীপনা, প্রাণবন্ত উপস্থিতি ও দৌড় প্রতিযোগিতার মাধ্যমে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও স্বাস্থ্যভিত্তিক কর্মসূচি নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে এলাকাবাসীর মাঝে স্বাস্থ্যসচেতনতা আরও বিস্তৃত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা-১৩ আসনে জামায়াত প্রার্থীর ‘রান উইথ মোবারক’

আপডেট সময় : ০৪:৪৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫