ঢাকা-১২ আসনে হাতপাখা প্রার্থীর পরিবর্তনের যাত্রা
- আপডেট সময় : ০৪:৪৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
ঢাকা-১২ আসনের প্রার্থী ও তেজগাঁও রহিম মেটাল জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী বলেন, পরিবর্তনের বার্তা নিয়ে নির্বাচনি ময়দানে হাজির হয়েছি। পুরোনো বন্দোবস্ত থেকে ফিরে এসে ৯২ ভাগ মুসলমানের আকাঙ্ক্ষা তথা ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করার জন্য। ইকামতে দীন প্রতিষ্ঠার জন্য সবাই কাজ করতে হবে। ইসলাম ছাড়া মানুষের মুক্তি আসবে না। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই। তেজগাঁও ট্রাকস্ট্যান্ড জামে মসজিদে আসরের ইমামতি করেন মাওলানা মাহমুদুল হাসান। নামাজের পর সংক্ষিপ্ত আলোচনায় তিনি মুসল্লিদের দ্বীন বিজয়ের আন্দোলনে যার যার অবস্থানকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ৫৪ বছরের জঞ্জাল মুক্ত করে জনআকাঙ্খার বাংলাদেশ প্রতিষ্ঠা সময়ের অনিবার্য দাবি। তিনি বলেন, ভোটারদের একটিই কথা আমরা রাজনীতি বুঝি না। আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে মাদকমুক্ত সমাজ চাই। চাঁদাবাজমুক্ত দেশ চাই। ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার চেতনা দিলে লালন করতে হবে।




















