এবার বিচারকদের কলম বিরতির হুঁশিয়ারি
- আপডেট সময় : ০৪:৫৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
শুক্রবার বিজেএসএ সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিবৃতিতে আরেকটি দাবির বিষয়ে বলা হয়েছে- রাজশাহীর ঘটনায় বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেপ্তার আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব দেখানোর দায়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে বিজেএসএ। বিজেএসএ এই বর্বরোচিত ঘটনায় হত্যাকান্ডের শিকার তাওসিফ রহমান সুমনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
বিজেএসএ জানায়, বিচার বিভাগের সদস্যরা রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা ও তাদের পরিবার অরক্ষিত ও নিরাপত্তাহীন। জেলা পর্যায়ের সব বিচারকের জন্য পর্যাপ্ত সরকারি আবাসন ও পরিবহণ ব্যবস্থা নেই। রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা রক্ষায় বিচারকরা সর্বদা নিয়োজিত থাকলেও রাষ্ট্রীয়ভাবে বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এই রক্তের দায় কোনোভাবে এড়ানোর সুযোগ নেই।





















