ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা আদালত ন্যায়বিচারের নিরাপদস্থল হলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিশ্চিতে ইরানকে ফের অনুরোধ আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা বিএনপির নারী আসনে মনোনয়ন পেলেন আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ মালিক সমিতির জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে: মিয়া গোলাম পরওয়ার ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে

বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে নেসকোর ২ কর্মচারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে বৈদ্যুতিক পোলে ট্রান্সমিশন লাইনের কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোল থেকে ছিটকে পড়েন নেসকোর (Nesco) দুই কর্মচারী। এতে গুরুতর আহত হয়েছেন তারা। বুধবার (১২ নভেম্বর) সকালে রাজশাহী কোর্ট এলাকায় কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয় বলছেন, সকালে নেসকোর একটি দল ওই এলাকায় বৈদ্যুতিক জোড়া খুঁটির উপরে ট্রান্সমিটার লাইনের ত্রুটি মেরামতের কাজ করছিল। এ সময় হঠাৎ বিদ্যুতের প্রবাহ চালু থাকায় এক কর্মচারী তীব্র শকের আঘাতে নিচে পড়ে যান এবং অপর একজন খুঁটির উপরে ঝুলে থাকেন। পরে উপস্থিত সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যান। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমে যায় এবং সবাই আতঙ্কিত হয়ে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ও জনসংযোগ কর্মকর্তা ডা. সঙ্কর কে. বিশ্বাস জানান, আহত দুই কর্মচারীর একজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইনে বিদ্যুৎ প্রবাহ বন্ধ না করেই কাজ শুরু করার কারণে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আবু হায়াত মো. রহমতুল্লাহ বলেন, ঘটনাটি আমরা জানার পরপরই হাসপাতালে গিয়ে আহতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একজন গুরুত্বর আহত হওয়ায় তাকে ঢাকায় শিফট করা হয়েছে এবং অপরজন আইসিইউতে চিকিৎসাধীন। আর এমন অনাকাঙ্খিত ঘটনার কেনো ঘটলো তার জন্য একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে নেসকোর ২ কর্মচারী

আপডেট সময় : ০৮:২৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫