ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বাড়ছে হাসপাতাল-ক্লিনিক: বাড়ছে চিকিৎসা ব্যয়-মান নিয়ে প্রশ্ন অধিকার’র মানববন্ধনে বক্তারা: গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনী নয় রাবির সহযোগী অধ্যাপক সুজন সেনের স্থায়ী বহিষ্কারের দাবীতে শিক্ষার্থীদের আল্টিমেটাম রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল সরকার জনগণের গণরায় উপেক্ষা করায় রাজপথে নামতে বাধ্য হয়েছি: এটিএম আজহারুল ইসলাম রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে শ্রমিক কল্যানের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত  পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

বিএনপি ও জামায়াতকে আসন সমঝোতার প্রস্তাব এবি পার্টির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
জাতীয় ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সমঝোতা প্রস্তাব করেছেন। তিনি বলেন, ‘৩০০ আসনের মধ‍্যে ১৫০ আসনে বিএনপি জোট ও জামায়াত জোট সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবেন। বাকি ১৫০ আসন থাকবে উন্মুক্ত। যে ১৫০ আসন‍ে সমঝোতা হবে তাতে বিএনপি জোট ১০০ আসনে এবং জামায়াত জোট ৫০ আসনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবেন। বাকি ১৫০ আসনে সবাই সবার মতো করে প্রার্থী দেবেন।’

বুধবার বিকালে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব‍্যকালে মজিবুর রহমান মঞ্জু এ প্রস্তাব রাখেন। সভায় নির্বাচনের প্রতি জোর দেন গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি ওয়ান-ইলেভেন হবে বলে সতর্ক করেন।

এতে গণফোরাম সভাপতি সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি ও জামায়াতকে আসন সমঝোতার প্রস্তাব এবি পার্টির

আপডেট সময় : ১২:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫