ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকার ভোটাররা হতাশ হবেন না, ধানের শীষ পাশে আছে: ঠাকুরগাঁওয়ে ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
প্রসঙ্গ অনলাইন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা। কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না। কারণ নৌকার যে মূল মাঝি তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন। তবে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশেই আছে।

সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বদেশ্বর এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নৌকার সমর্থক ও ভোটারদের আশ্বস্ত করে ফখরুল বলেন, ‘ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।’

ফখরুল আরও বলেন, ‘প্রপোশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) নির্বাচন নিয়ে জামায়াতের সঙ্গে আমাদের মতবিরোধ চলছে। আমরা বিশ্বাস করি, বর্তমান সরকারই উদ্যোগী হয়ে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজন করবে।’

সভায় সভাপতিত্ব করেন বিএনপির রুহিয়া থানা শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার। এ সময় আরও বক্তব্য দেন রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক পয়গাম আলি, যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হকসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নৌকার ভোটাররা হতাশ হবেন না, ধানের শীষ পাশে আছে: ঠাকুরগাঁওয়ে ফখরুল

আপডেট সময় : ০৩:৪৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫