ঢাবিতে শিবিরের নববর্ষ ২০২৬ প্রকাশনার মোড়ক উন্মোচন
- আপডেট সময় : ০৩:৪৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
অনুষ্ঠানে অংশ নিয়ে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় নির্ভরশীলতা ও বেকারত্বের হার উদ্বেগজনক। শিক্ষা কাঠামোর পরিবর্তনে সংগঠনটির ৩০ দফা প্রস্তাবনা সরকারের কাছে পেশ করা হয়েছে। শিক্ষার্থী-অভিভাবকদের সচেতন করতে প্রতিবছর শিক্ষা সপ্তাহ পালনের পাশাপাশি নানান নান্দনিক প্রকাশনা তৈরি করা হচ্ছে বলে তিনি জানান।
উদ্বোধন শেষে নেতারা বিভিন্ন প্রকাশনার মোড়ক উন্মোচন করেন এবং প্রদর্শনী পরিদর্শন করেন। প্রদর্শনীতে জুলাই স্মারক গ্রন্থ, ডায়েরি, ১ ও ৩ পাতা ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, ইয়ার প্ল্যানার, স্মৃতি সংকলন, ‘বিজ্ঞান বন্ধু’, প্রকাশনা আর্কাইভ এবং শিশু-কিশোর কার্নিভালসহ নানা প্রকাশনা প্রদর্শিত হয়।

ইয়ার প্ল্যানার প্রসঙ্গে দায়িত্বশীলরা জানান, এতে দিনভিত্তিক কাজ সাজিয়ে রাখা যায়, যা ব্যক্তিগত ও সাংগঠনিক কাজকে গুছিয়ে নিতে সহায়ক।
প্রদর্শনীতে শিশুদের জন্য চকলেট ও স্টিকারের আয়োজন ছিল।
৯ ও ১০ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রকাশনা উৎসব চলবে।





















